এইমাত্র
  • গণভোটে ৬০.২৬ শতাংশ জয় পেলে ‘হ্যাঁ’
  • তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার অভিনন্দন
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    শুক্রবার ‘গণমিছিল’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ আগস্ট ২০২৪, ০৭:৪২ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ আগস্ট ২০২৪, ০৭:৪২ পিএম

    শুক্রবার ‘গণমিছিল’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ আগস্ট ২০২৪, ০৭:৪২ পিএম

    আবারও নতুন কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (২ আগস্ট) গণমিছিল করবে তারা। এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।


    বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, জুমার নামাজের পর প্রার্থনা ও গণমিছিল কর্মসূচি পালন করবে তারা।


    বিজ্ঞপ্তিতে বলা হয়, গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদ ও শিক্ষার্থীদের ৯দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামীকাল জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর যিয়ারত ও মন্দির-গির্জাসহ সকল উপাসনালয়ে প্রার্থনার আয়োজন এবং জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে দেশের সকল নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


    বিজ্ঞপ্তিতে মসজিদের ইমাম ও খতিবদের মিম্বার থেকে প্রতিবাদের ঘোষণা দেয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি মাদরাসার শিক্ষক ও ছাত্রদেরকে গণমিছিল বের করে আন্দোলনে একাত্মতা ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

    এসএফ 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…