এইমাত্র
  • গণভোটে ৬০.২৬ শতাংশ জয় পেলে ‘হ্যাঁ’
  • তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার অভিনন্দন
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    তথ্য-প্রযুক্তি

    বন্যায় এখনো ২৫৪ মোবাইল টাওয়ার অচল

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৪:০৩ পিএম
    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৪:০৩ পিএম

    বন্যায় এখনো ২৫৪ মোবাইল টাওয়ার অচল

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৪:০৩ পিএম

    ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। অনেকের ঘরবাড়ি ভেসে গেছে। জীবন বাঁচাতে ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। সবমিলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।


    এ অবস্থায় বন্যাকবলিত ১১ জেলায় এখনো অচল অবস্থায় রয়েছে বিভিন্ন অপারেটরের ২৫৪টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। শনিবার (৩১ আগস্ট) সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।


    সংস্থাটির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, শনিবার সকালে ৯টা পর্যন্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী বন্যাকবলিত ১১ জেলায় ১৪ হাজার ৫৫১টি টাওয়ারের মধ্যে ১৪ হাজার ২৯৭টি টাওয়ার সচল রয়েছে। বাকিগুলো এখনো সচল করা সম্ভব হয়নি।


    তিনি আরও বলেন, অচল টাওয়ারের মধ্যে সবচেয়ে বেশি ফেনী জেলায়। এই এলাকায় ৬৫৩টি টাওয়ারের মধ্যে এখনো ৭২টি অচল।


    এদিকে ফেনী ছাড়াও টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত অন্য জেলাগুলো হচ্ছে―নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও কক্সবাজার।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…