এইমাত্র
  • গণভোটে ৬০.২৬ শতাংশ জয় পেলে ‘হ্যাঁ’
  • তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার অভিনন্দন
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    শহিদদের তালিকা করা হচ্ছে, এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে: নাহিদ ইসলাম

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম

    শহিদদের তালিকা করা হচ্ছে, এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে: নাহিদ ইসলাম

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম

    স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ হওয়াদের তালিকা করা হচ্ছে বলে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এখন পর্যন্ত ৮০০ জন শহিদের নাম পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি। আজ বুধবার মিরপুরের পাইকপাড়ায় শহিদ শফিক উদ্দিন আহমেদ আহনাফের (১৭) বাসায় গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

    তথ্য উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। গণঅভ্যুত্থানে ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। খুব শিগগির সব শহিদ পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণসভা করা হবে। সেখানে আপনাদের উপস্থিতি কাম্য।

    তিনি বলেন, ‘আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাদের দেশ মনে রাখবে। নাম না জানা অনেক ছাত্র-জনতা এ আন্দোলনে শহিদ হয়েছেন। তাদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে। শহিদদের জন্যই আমরা বেঁচে আছি। স্বাধীনভাবে প্রাণ খুলে কথা বলতে পারছি।

    এ সময় শহিদ আহনাফের ছোট ভাইয়ের পড়াশোনার খোঁজখবর নেন তথ্য উপদেষ্টা। যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে আহনাফের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।

    এ সময় আহনাফের মা, বাবা, দুই ভাই ও খালা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, আহনাফ (১৭) রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। গত ৪ আগস্ট মিরপুর-১০ এ পুলিশের গুলিতে নিহত হয় সে।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…