এইমাত্র
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    বিনোদন

    আব্রাম তোমার যেকোনো প্রয়োজনে আমি আছি: শাকিব খান

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম

    আব্রাম তোমার যেকোনো প্রয়োজনে আমি আছি: শাকিব খান

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম

    ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন আজ। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেন শাকিব-অপুর পুত্র। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জয়ের জন্মদিন। বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে ইতোমধ্যেই শুভেচ্ছায় ভাসছে এই স্টারকিড।

    বিশেষ দিনে ছেলেকে নিয়ে নানা অনুভূতির কথা ফেসবুকে প্রকাশ করেছেন অপু বিশ্বাস। এবার পুত্রকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশেষ বার্তা দিলেন শাকিব খান।


    শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে পুত্র জয়ের একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট শাকিব খান। ক্যাপশনে এ নায়ক লেখেন, ‘শুভ জন্মদিন আব্রাম। মনে রেখ, যখনই তোমার প্রয়োজন পড়বে, তখনই আমি তোমার পাশে আছি। তোমাকে ভালোবাসি পাপা।’


    ২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-অপু। দীর্ঘ ৮ বছর তারা গোপনে সংসার করেন। ২০১৬ সালে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ের খবর জানান। এরপর শাকিব-অপুর সম্পর্ক তিক্ততায় রূপ। পরবর্তীতে আলাদা হয়ে যান তারা।

    এদিকে জয়ের জন্মদিনে শাকিব খানের আরেক পুত্র শেহজাদ খান বীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে। সামাজিক মাধ্যম ফেসবুকে বুবলীর পেইজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে শেহজাদ খানকে বীরকে বলতে শোনা যায়, হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া। আই লাভ ইউ সো মাচ।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…