এইমাত্র
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: প্রধান উপদেষ্টা
  • ‘৭১ সালে যারা মা-বোনের সম্মানহানি করেছে, তারা এখনও ষড়যন্ত্র করছে’
  • কূটনীতিকদের সঙ্গে রবিবার বৈঠকে বসবে ইসি
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    সাড়ে ৮ হাজার কোটি টাকা বাজেট সহায়তার আশ্বাস এআইআইবির

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ০৬:৩৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ০৬:৩৯ পিএম

    সাড়ে ৮ হাজার কোটি টাকা বাজেট সহায়তার আশ্বাস এআইআইবির

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ০৬:৩৯ পিএম

    বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে ৭০ কোটি ডলার দেওয়ার আশ্বাস দিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় আট হাজার ৪০৩ কোটি ৫০ লাখ টাকা (প্রতি ডলার ১২০.০৫ টাকা ধরে)।

    মঙ্গলবার (১ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে।

    ইআরডি কর্মকর্তারা জানান, বাংলাদেশকে ৭০০ মিলিয়ন (৭০ কোটি ডলার) ডলার বাজেট সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে এআইআইবি। বাজেট সহায়তার মধ্যে ৩০ কোটি ডলার (দেশীয় মুদ্রায় তিন হাজার ৬০১ কোটি ৫০ লাখ টাকা) জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং জরুরি ভিত্তিতে অর্থনীতি পুনরুদ্ধারে ৪০ কোটি ডলার (দেশীয় মুদ্রায় চার হাজার ৮০২ কোটি টাকা) সহায়তা দেবে সংস্থাটি।

    ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য এশিয়ান এআইআইবির অব্যাহত সমর্থনকে সাধুবাদ জানাই। বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছে সংস্থাটি।

    এর আগে, ২৫ সেপ্টেম্বর উজবেকিস্তানের সমরকন্দে এআইআইবির বার্ষিক সভায় সংস্থাটির সভাপতির সঙ্গে বৈঠক করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। ওই সভাতেই এ আশ্বাস পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন ইআরডির কর্মকর্তারা।

    এসএফ 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…