এইমাত্র
  • গণভোটে ৬০.২৬ শতাংশ জয় পেলে ‘হ্যাঁ’
  • তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার অভিনন্দন
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সরিষাবাড়ীতে গ্রীষ্মকালীন কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ৮ অক্টোবর ২০২৪, ০৯:০৫ পিএম
    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ৮ অক্টোবর ২০২৪, ০৯:০৫ পিএম

    সরিষাবাড়ীতে গ্রীষ্মকালীন কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ৮ অক্টোবর ২০২৪, ০৯:০৫ পিএম

    জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ তম জাতীয় গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপজেলা পর্যায়ের কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  

    সোমবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গ্রীস্মকালীন কাবাডি বালক ও বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার কাবাডি ফাইনাল খেলার উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হোসেন, একাডেমিক সুপার ভাইজার এটিএম রহুল আমিন বেগসহ বিভিন্ন স্কুল, মাদ্রাসার শারীরিক শিক্ষক ও শিক্ষার্থীরা।

    বালকদের কাবাডি খেলায় রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন ভাটারা উচ্চ বিদ্যালয়। বালিকাদের কাবাডি খেলায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়। 

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…