এইমাত্র
  • গণভোটে ৬০.২৬ শতাংশ জয় পেলে ‘হ্যাঁ’
  • তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার অভিনন্দন
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফ্রিজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম

    ফ্রিজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম

    নেত্রকোণার কলমাকান্দায় ফ্রিজের সংযোগ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট বছর বয়সী ইসমাঈল মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

    সোমবার ( ৪ নভেম্বর) সন্ধ্যায় কলমাকান্দা উপজেলা সদর ইউনিয়নের ছোট শালজান গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। ইসমাঈল একই গ্রামের কামাল মিয়া ছেলে।

    পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু ইসমাঈল মিয়া বিকালে নিজ বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। খেলা শেষে সন্ধ্যায় ঘরে ফিরে। এ সময় কোন এক ফাঁকে ঘরে থাকা ফ্রিজ সংযোগের বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

    কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু ইসমাঈলের মৃত্যু হয়েছে।  

    কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল ও পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…