এইমাত্র
  • বিএনপি-জামায়াতের সরাসরি লড়াই, ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ সংখ্যালঘু ভোট
  • ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ
  • নির্বাচনী হাওয়ায় বদলে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত
  • ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা 'হ্যা' এর পক্ষে: আহমাদুল্লাহ
  • সাতকানিয়ার ছমদর পাড়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন শাহজাহান চৌধুরী
  • আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
  • এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিল মার্কিন আদালত
  • কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০
  • গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া
  • বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কিউই অলরাউন্ডার
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রেললাইনে বসে গল্প, ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পিএম

    রেললাইনে বসে গল্প, ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পিএম

    লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা রেললাইনে বসে গল্প করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।



    সোমবার (১১ নভেম্বর) উপজেলার আলাউদ্দিননগর এলাকার রেলপথে এ দুর্ঘটনা ঘটে।



    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার নুর আলম।



    ট্রেনে কাটা পড়ে মৃতরা হলেন- উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।



    স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে আলাউদ্দিননগর স্টেশন এলাকায় রেললাইনে বসে ওই চার জন গল্প করছিলেন। এ সময় পাশে একটি মাড়াই মেশিন চলছিল। এই শব্দের কারণে তারা ট্রেনের শব্দ শুনতে পারেননি। করতোয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই চার জন নিহত হন।



    এ বিষয়ে পাটগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার নুর আলম বলেন, ‘সন্ধ্যার সময় আলাউদ্দিননগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা রেললাইনে বসে গল্প করছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।’

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…