এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    রাজধানী

    সংঘর্ষে মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহতের দাবি কর্তৃপক্ষের

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

    সংঘর্ষে মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহতের দাবি কর্তৃপক্ষের

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

    কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের তিনজন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি। পাশাপাশি নিহতদের মরদেহ কলেজে নাকি কোনো হাসপাতালে, তা নিয়েও নিশ্চিত করে কিছু বলেনি কলেজ কর্তৃপক্ষ। তবে মারা যাওয়ার তথ্য পুলিশের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা যায়নি।

    সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। এতে উভয় পক্ষের প্রচুর শিক্ষার্থী আহত হয়েছেন।

    পরে বেলা ১টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো যাত্রাবাড়ী-ডেমরা এলাকা।

    এর আগে ‘মেগা মানডে’ ঘোষণা দিয়ে কবি নজরুল কলেজের সামনে থেকে মিছিল নিয়ে ডিএমআরসির উদ্দেশ্যে রওনা হন এই দুই কলেজের হাজারো শিক্ষার্থী। অপরদিকে মোল্লা কলেজের ছাত্ররাও অবস্থান নেন সড়কে।

    তিনজন মারা যাওয়ার দাবি মোল্লা কলেজের

    সোমবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ সামীরের সই করা এক বিজ্ঞপ্তিতে তিন শিক্ষার্থী নিহত হয়েছে দাবি করা হয়।

    এছাড়া শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছে বলে তারা জানিয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেও দাবি কলেজটির।

    কলেজের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজ গভীর শোক ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছে যে, আজ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে এক নৃশংস হামলা চালানো হয়েছে। তথাকথিত সাত কলেজ শিক্ষার্থীদের ব্যানারে বহিরাগত একদল সন্ত্রাসী প্রবেশ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এ হামলায় তিনজন শিক্ষার্থী নির্মমভাবে প্রাণ হারায় এবং শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, যাদের মধ্যে কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

    এতে আরও বলা হয়, “হামলায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজের কিছু ছাত্র নামধারী ব্যক্তি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মদদে শিক্ষাপ্রতিষ্ঠান অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। হামলাকারীদের অধিকাংশই শিক্ষার্থী নয়, বরং সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ব্যক্তিরা।”

    বিজ্ঞপ্তিতে বলা হয়, “হামলাকারীরা আমাদের গুরুত্বপূর্ণ নথিপত্র, সম্পদ ও শিক্ষার্থীদের ব্যক্তিগত মালামাল লুট করেছে। এ ছাড়া কলেজ ভবনের ব্যাপক ক্ষতিসাধন করে তারা অধ্যক্ষের কার্যালয়সহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। কলেজ কর্তৃপক্ষ বারবার প্রশাসনের স্থানীয় ও সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতার আবেদন করলেও এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে।”

    বিজ্ঞপ্তিতে কলেজটির পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তিনটি দাবি জানানো হয়েছে। সেগুলো হলো-

    ১. হামলার প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

    ২. শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে কলেজে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

    ৩. লুটকৃত সম্পদ উদ্ধার ও ক্ষতিগ্রস্ত নথি পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা সব শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, এ ন্যক্কারজনক ঘটনার পরও আমাদের সবাইকে ধৈর্য ও সংহতি বজায় রেখে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।”

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…