এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    প্রবাস

    মালয়েশিয়ায় ১৪ বাংলাদেশি আটক

    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম
    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম

    মালয়েশিয়ায় ১৪ বাংলাদেশি আটক

    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম

    মালয়েশিয়ায় ১৪ বাংলাদেশিসহ ১১৯ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। সেলাঙ্গর রাজ্যের আমপাংজায়ায় দুই বছর থেকে ৫৫ বছর বয়সী মোট ৪০০ অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করে এর মধ্য থেকে যাদের কাগজপত্র নেই এমন ১১৯ জন অভিবাসীকে আটক করা হয়।

    আজ বুধবার (২৭ নভেম্বর) সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এক মাসেরও কম সময় ধরে ওই এলাকায় গোয়েন্দা নজরদারির পর, ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া কয়েকটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

    এ সময় মিয়ানমারের ৭১ জন পুরুষ এবং ১৮ জন নারী, বাংলাদেশ ১৪, নেপাল ৮, ভারত ৪, ইন্দোনেশিয়ার ৩ পুরুষ এবং একজন নারীসহ মোট ১১৯ জনকে আটক করা হয়। আটকদের আরও পরীক্ষার জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…