এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বুমরাহ, তৃতীয় সেরা অলরাউন্ডার মিরাজ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৯:০৬ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৯:০৬ পিএম

    র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বুমরাহ, তৃতীয় সেরা অলরাউন্ডার মিরাজ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৯:০৬ পিএম

    টেস্টের বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ। পার্থ টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন তিনি। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ধসিয়ে দিতে নেন ৫ উইকেট। র‌্যাঙ্কিংয়ে যার পুরস্কার পেলেন ভারতীয় ডানহাতি পেসার। বোলিং র‌্যাঙ্কিংয়ে কাগিসু রাবাদা দুইয়ে ও জস হ্যাজলউড তিনে নেমে গেছেন।

    অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেহেদী মিরাজ সেরা তিনে ঢুকেছেন। এন্টিগা টেস্টে ব্যাটে-বলে কিছুটা ভালো করায় তিন ধাপ উন্নতি হয়েছে তার। টেস্ট না খেললেও মিরাজের সঙ্গে যৌথভাবে তিনে আছেন সাকিব। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। দুইয়ে আছেন রবিশচন্দন অশ্বিন।

    ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দ্বিতীয় সেরা তরুণ জশস্বী জয়সোয়াল। পার্থে তিনি ১৬১ রানের ইনিংস খেলেন। যার সুবাদে দুই ধাপ এগিয়েছেন। সেরা অবস্থানে আছেন জো রুট। কেন উইলিয়ামসন ও হ্যারি ব্রুক আছেন এর পরে।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…