এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    জাতীয়

    সীমান্তে অপতৎপরতা রুখতে বিজিবিকে নির্দেশ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম

    সীমান্তে অপতৎপরতা রুখতে বিজিবিকে নির্দেশ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম

    সীমান্তে যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি রোববার (৮ ডিসেম্বর) সাংবাদিকদের এ্সব তথ্য জানান।


    তিনি বলেন, "সীমান্তে কোনো ধরনের উত্তেজনা দেখা দিলে, বিজিবি তৎপর থাকবে। বিজিবি আমাদের ফ্রন্টলাইন ডিফেন্স, তারা যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।"


    স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্তে বড় কোনো উত্তেজনা বর্তমানে নেই, তবে যেকোনো উসকানি বা উত্তেজনা প্রতিহত করতে বিজিবি সব সময় প্রস্তুত থাকবে। তিনি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিশ্চিন্ত থাকতে বলেছেন, কারণ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদা প্রস্তুত রয়েছে।


    তিনি বিজিবির সহনশীলতা ও মানবিক ভূমিকা নিয়েও কথা বলেন, বিশেষ করে ছাত্র-জনতার আন্দোলনের সময়। "৫ আগস্ট পরবর্তী সময়ে বিজিবি আইনশৃঙ্খলা রক্ষায় সাহসী ভূমিকা পালন করছে," বলেন তিনি।


    এছাড়া, সীমান্তে উত্তেজনা না থাকলেও বিজিবির প্রস্তুতি বাড়ানো এবং শক্তি বৃদ্ধির জন্য বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

    এসএফ 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…