এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মাদারীপুরের রাজৈরে মৎসজীবী দলের দুটি কমিটি ঘোষণা

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ পিএম
    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ পিএম

    মাদারীপুরের রাজৈরে মৎসজীবী দলের দুটি কমিটি ঘোষণা

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ পিএম

    মাদারীপুরের ১৭ বছর পরে রাজৈর উপজেলা ও পৌরসভায় জাতীয়তাবাদী মৎসজীবী দলের পুনাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। সোমবার রাতে শহরের চরমুগরিয়া এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে জেলা জাতীয়তাবাদী মৎসজীবী দলের আহ্বায়ক সায়েম ব্যাপারী ও সদস্য সচিব সরোয়ার হোসেন খান এ কমিটি ঘোষণা করেন।

    দলটির সূত্র জানায়, ১৭ বছর আগে রাজৈর উপজেলায় মৎসজীবী দলের কমিটি গঠন করা হয়েছিল। এরপর থেকে দলীয় নানা জটিলতায় নেতাকমর্ীরা একত্রিত থাকলেও কমিটি গঠন করা সম্ভব হয়নি। নবনির্বাচিত রাজৈর উপজেলা মৎসজীবী দলের রাজু আহম্মেদ বাবুলকে সভাপতি ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জুসহ ৩৩ সদস্যের এই কমিটি অনুমোদন করা হয়। এ ছাড়াও রাজৈর পৌর কমিটিতে মো. হিরু মোল্লাকে সভাপতি ও মিঠু হাওলাদার সাধারণ সম্পাদক করে ২১ সদস্যে আরেকটি কমিটি অনুমোদন করা হয়। দীর্ঘদিন পরে রাজৈর উপজেলা ও পৌরসভায় পূনাঙ্গ দুটি কমিটি অনুমোদন হওয়া নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছাস দেখা যায়।

    কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. আলমগীর সরদার, জেলা বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সালায়েত হোসেন লিটু বেপারী, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবুল বাশার বেপারী, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম, পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মিজু বেপারী, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সোহাগ বেপারী প্রমুখ।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…