এইমাত্র
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    খেলা

    লিটনকে অধিনায়ক করে টি-টোয়েন্টিতে ১৫ সদস্যের দল ঘোষণা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ পিএম

    লিটনকে অধিনায়ক করে টি-টোয়েন্টিতে ১৫ সদস্যের দল ঘোষণা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ পিএম

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের সেই সিরিজে অধিনায়কত্ব করবেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার রিপন মন্ডল।

    আজ মঙ্গলবার রাতে ১৫ সদস্যের এই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রিপন ডাক পেলেও বাদ পড়েছেন আরেক পেসার শরিফুল হাসান। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তার জায়গায় দলে জায়গা হয়েছে তরুণ পেসার তানজিম হাসান সাকিব। সবশেষ ভারত সিরিজে ছিলেন না তিনি।

    চোটের কারণে আগেই টেস্ট ও ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এবার টি-টোয়েন্টি দলেও নেই তিনি। শান্তর জুতোয় এবার পা গলাবেন ফর্মে না থাকা লিটন। সম্ভবত মিরাজের ওপর থেকে চাপ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

    আগামী ১৬ ডিসেম্বর সোমবার কিংসটনে শুরু হবে ৩ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে পরের দুই টি-টোয়েন্টি ১৮ ও ২০ ডিসেম্বর। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে দুই দল। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ক্যারিবিয়ানরা।

    বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…