এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    টঙ্গীতে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম

    টঙ্গীতে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম

    গাজীপুরের টঙ্গীতে তাবলীগ জামাতের জোড় ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সাদপন্থীদের ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

    আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে টঙ্গী ইজতেমা মাঠের বাহিরে স্টেশন রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    নিজামুদ্দিন মার্কাজ (সাদপন্থী) অনুসারীরা জানায়, আগমী ২০ ডিসেম্বর জোড় ইজতেমার বিষয়ে প্রশাসনের আমন্ত্রণে তারা এখানে আসেন। সেখানে তারা বাধার সম্মুখীন হন। তারা আরও জানায়, সুরায়ে নেজাম (যুবায়ের পন্থী) টঙ্গীতে ৫দিনের জোড় ইজতেমা করলেও আমাদেরকে সেটা করতে দেয়া হয়নি। আমরা জোড় ইজতেমা করার জন্য ময়দানে প্রবেশ করতে চাইলে আমাদেরকে তারা বাঁধা দেয় এবং হামলা চালায়।

    এদিকে, একই দাবিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারের সামনে চৌরাস্তা-জয়দেবপুর সড়ক অবরোধ করে যুবায়ের অনুসারীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দিলে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…