এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১২ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১২ পিএম

    লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১২ পিএম

    যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৮৫ বাংলাদেশি দেশে ফিরেছেন।

    আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা ২১ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ মিশন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)-এর সহায়তায় তারা দেশে ফিরে আসেন।

    বাংলাদেশ সরকারের ভাড়া করা ইথিওপিয়ার ইটি-০৬৮০ ফ্লাইটে তারা দেশে আসেন। সব মিলিয়ে এ পর্যন্ত ষোলটি ফ্লাইটে সর্বমোট ১ হাজার ৪৮ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

    দেশে ফিরে আসা এ সব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর কর্মকর্তারা। প্রত্যেক ব্যক্তিকে ৫ হাজার টাকা, প্রয়োজনীয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে আইওএম। কর্মকর্তারা চলমান সংঘর্ষের মধ্যে ফিরে আসা ব্যক্তিদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা শোনেন।

    ইসরায়েলের হামলায় লেবাননে এ পর্যন্ত একজন বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। লেবানন থেকে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রত্যাবাসন ব্যয় বহন করছে সরকার। আর যারা থাকতে চান, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বৈরুতে বাংলাদেশ দূতাবাস প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…