এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    প্রবাস

    প্রবাসীদের জন্য নতুন ভিসা চালু করল আমিরাত

    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ পিএম
    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ পিএম

    প্রবাসীদের জন্য নতুন ভিসা চালু করল আমিরাত

    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ পিএম

    ৫৫ বছর বা তদূর্ধ্ব বয়সীদের জন্য ৫ বছর মেয়াদি রেসিডেন্সি ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) বিভাগ এ ভিসা চালু করেছে।

    আজ শুক্রবার এ সংক্রান্ত সরকারি আদেশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

    আইসিপি বিভাগ জানিয়েছে, নতুন নিয়মে ৫৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্সি ভিসার আবেদন করতে পারবেন। যারা এর আগেও সংযুক্ত আরব আমিরাতে ছিলেন ৫৫ বছর বয়স পূর্ণ হলে তারাও সেখানে থাকার জন্য ভিসার আবেদন করতে পারবেন।

    এছাড়া সংযুক্ত আরব আমিরাত কিংবা তার বাইরের কোনো দেশে কমপক্ষে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে এ ভিসার আবেদন করা যাবে। এ ক্ষেত্রে ব্যক্তির কমপক্ষে ১ মিলিয়ন দিরহামের সম্পদ অথবা অর্থ থাকতে হবে। এর বাইরে মাসিক ২০ হাজার দিরহাম আয় (দুবাইয়ের হলে ১৫ হাজার দিরহাম) হলেও চলবে। ভিসার আবেদনের জন্য সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে।

    আইসিপি বিভাগ আরও জানিয়েছে, এই ভিসা হবে ৫ বছরের জন্য। ৫ বছর পর একজন সব শর্ত পূরণ সাপেক্ষে পুনরায় ভিসার আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট অথবা ইউএইআইসিপি স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিসার আবেদন করা যাবে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…