এইমাত্র
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    প্রবাস

    সৌদিতে বাংলাদেশিসহ ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

    আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৫, ০৪:৫২ পিএম
    আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৫, ০৪:৫২ পিএম

    সৌদিতে বাংলাদেশিসহ ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

    আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৫, ০৪:৫২ পিএম

    সৌদি আরবে গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

    গত শনিবার (৪ জানুয়ারি) সৌদি সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযানে এসব অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হয়।

    আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

    গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ৪০২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৭৭৫ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও ৩ হাজার ৩৬৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

    এছাড়াও, অবৈধভাবে সৌদিআরব প্রবেশের অভিযোগে ৯৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ান, ৪০ শতাংশ ইয়েমেনি ও দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

    এদিকে ১২৯ জনকে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়। পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।

    সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন সুবিধা ও আশ্রয় দেয়, তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে। পাশাপাশি ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে এবং  তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…