এইমাত্র
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
  • ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মানে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা’
  • ফজর নামাজের পর ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচিতে জামায়াত আমির
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শ্রীনগরে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৭

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৫১ এএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৫১ এএম

    শ্রীনগরে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৭

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৫১ এএম

    মুন্সীগঞ্জের শ্রীনগরে পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সেলিম খান ও তার চাচাতো ভাই রেজানুর খানের বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    এসময় লুন্ঠিত ৫ ভরি স্বর্ণালংকার ও ৫৫ হাজার টাকা উদ্ধার করে। এছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত চাকু, কাটার, রেঞ্জ, কাউয়ালিসহ বিভিন্ন সরমঞ্জমাদি উদ্ধার করে পুলিশ। গতকাল শনিবার বেলা ১২ টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ কার্যালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার শামসুল আলম সরকার।

    গ্রেপ্তারকৃতরা হচ্ছে মূল পরিকল্পনকারী সালাহউদ্দিন চৌকিদার (৩৭), রুবেল হোসেন (৩৭), উজ্জল দাস (৪৮), সজিব মিয়া (২৫), মো. ফয়সাল (২৭), মিলন (৩৮) ও মো. ওবায়দুল হক ওরফে সুমন (২৭)। পুলিশ সুপার জানান, তথ্য প্রযুক্তির সহায়তার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

    প্রসঙ্গত, চলতি বছরের ৫ জানুয়ারি ভোর ৪ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার শিবরামপুর গ্রামে পাট মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও তার চাচাতো ভাইয়ের বাড়িতে দুর্র্ধষ ডাকাতি হয়। এসময় পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ১৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ ৯০ হাজার টাকা লুটে নিয়ে চম্পট দেয় ডাকাতদল। এ ঘটনায় ৬ জানুয়ারীতে অতিরিক্ত সচিবের বোন রওশন আরা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…