এইমাত্র
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পঞ্চগড়ে খতমে নবুওয়তের গণসমাবেশ, ষড়যন্ত্রমূলক মামলার প্রত্যাহারের দাবি

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০১:০৪ এএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০১:০৪ এএম

    পঞ্চগড়ে খতমে নবুওয়তের গণসমাবেশ, ষড়যন্ত্রমূলক মামলার প্রত্যাহারের দাবি

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০১:০৪ এএম

    পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের কার্যক্রম বন্ধ এবং ষড়যন্ত্রমূলক মামলার প্রত্যাহারের দাবিতে এক বৃহত্তর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৮ জানুয়ারি) শেরে বাংলা পার্ক মুক্তমঞ্চে আয়োজিত এই সমাবেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

    সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড়ের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল হান্নান। বক্তব্য রাখেন আন্তর্জাতিক মসলিশে তাহফুজে খতমে নবুওয়তের যুগ্ম মহাসচিব এনামুল হক, উপদেষ্টা মাওলানা মাহমুদুল আলম, মহাসচিব ক্বারী মো. আব্দুল্লাহ, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

    বক্তারা অভিযোগ করেন, আহমদিয়া সম্প্রদায় মুসলিম পরিচয়ে ভিন্ন মতবাদ প্রচার করে ঈমানের ক্ষতি করছে। তারা দাবি করেন, প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে ২০২৩ সালের সালানা জলসা আয়োজন সম্ভব হয়েছিল এবং এ নিয়ে বিরোধিতা করায় স্থানীয় মুসলমানদের ওপর হয়রানিমূলক মামলা দায়ের করা হয়। বক্তারা আহমদিয়া সম্প্রদায়ের সাম্প্রতিক সালানা জলসার পরিকল্পনার বিষয়ে প্রশাসনকে সতর্ক করে বলেন, এবারের জলসার অনুমতি দেওয়া হলে সাধারণ মানুষ কঠোর অবস্থান নেবে।

    সমাবেশে আরও দাবি জানানো হয়, প্রশাসন যেন মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এবং আগের মামলাগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রত্যাহার নিশ্চিত করে।

    সমাবেশ শেষে স্মারকলিপি প্রদানসমাবেশ শেষে সংগঠনের নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন, যেখানে আহমদিয়া সম্প্রদায়ের কার্যক্রম বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…