এইমাত্র
  • গণভোটে ৬০.২৬ শতাংশ পেয়ে জয় পেলে ‘হ্যাঁ’
  • তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার অভিনন্দন
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    প্রবাস

    পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি বৃদ্ধের মৃত্যু

    আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১০:১১ এএম
    আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১০:১১ এএম

    পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি বৃদ্ধের মৃত্যু

    আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১০:১১ এএম

    সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ পালন করতে গিয়ে আব্দুর রহিম প্রধান (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত আব্দুর রহিম প্রধানের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার  রুহিতারপার গ্রামের।


    গত শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে মক্কা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


    তথ্যে জানা যায়, মৃত আব্দুর রহিম মতলব উত্তর উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের সহকারী কর্মকর্তা আবুল কালামের বাবা। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


    গত ১১ জানুয়ারি শনিবার ওমরাহ হজ পালনের উদ্দেশ্য সৌদি আরবে যান আব্দুর রহিম প্রধান। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…