এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    স্যাম্পলের ব্লাড চুরি করে বিক্রি করত তারা

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম
    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম

    স্যাম্পলের ব্লাড চুরি করে বিক্রি করত তারা

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম

    অন্যের পরীক্ষা করতে দেয়া ব্লাড হাসপাতালের অসাধু কর্মচারীদের সাহায্যে চুরি করে রোগীদের কাছে বিক্রির ঘটনায় দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন- তারাকান্দা উপজেলার গোয়াইলকান্দি এলাকার আব্দুর রহমান খানের ছেলে নাঈম খান পাঠান (৩৮) ও নগরীর মড়লবাড়ি এলাকার ভাসমান বাসিন্দা মন্টু চন্দ্র দে'র ছেলে তুষার চন্দ্র দে (২২)।

    শনিবার (১৮ জানুয়ারী) বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের দু'জনকে ১ ব্যাগ ব্লাডসহ গ্রেফতার করা হয়েছে বলে রবিবার (১৯ জানুয়ারী) দুপুরে কোতোয়ালি থানা পুলিশের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অফিসার ইনচার্জ ওসি মো: সফিকুল ইসলাম খান।

    তিনি আরও জানান, দীর্ঘদিন যাবত এই চক্রটি নগরীর বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাংক থেকে রোগীদের পরীক্ষার জন্য দেয়া ব্লাড স্যাম্পলগুলো অসাধু কর্মচারীদের সহায়তায় সংগ্রহ করে রোগীদের কাছে বিক্রি করে আসছিল। যা মানবদেহের জন্য ভয়ংকর। এতে করে সুস্থ মানুষও মারা যেতে পারে। এদের একটি বড় চক্র রয়েছে। তাদেরকেও গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে শেষে আদালতে সোপর্দ করা হবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…