এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    বিনোদন

    একযুগ পর 'তাণ্ডবে' এক হচ্ছেন শাকিব খান ও জয়া আহসান

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম
    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম

    একযুগ পর 'তাণ্ডবে' এক হচ্ছেন শাকিব খান ও জয়া আহসান

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম

    শাকিব খানের সিনেমা মানেই তার ভক্তদের ভিন্ন আনন্দের খোরাক। ঈদে তার সিনেমা দেখতে দর্শকের মধ্যে থাকে এক ধরনের উত্তেজনা। ভক্তদের উৎসবের বাড়তি আনন্দ দিতে রায়হান রাফী নির্মাণ করেছিলেন তুফান সিনেমাটি। সিনেমাটি বাংলা সিনেমার অতীতের অনেক রেকর্ড ভেঙে দেয়। ব্যবসা করে দেশ ও দেশের বাইরে। নতুন করে দর্শক টেনেছে সিনেমাটি; দেশ-বিদেশে হয়েছে সমাদৃত। 


    তুফানের পর শাকিবকে নিয়ে রায়হান রাফীর পরবর্তী সিনেমা কী, এমন প্রশ্ন ছিল অনেকের। এমন প্রশ্ন যখন ভক্তদের হৃদয়ে, ঠিক তখনই এল নতুন খবর। শাকিব খান ও রায়হান রাফী জুটি হয়ে আবারো আসছেন পর্দায়। তুফান ২ না হলেও নতুন নামে নতুন সিনেমা নিয়েই হাজির হবেন দুজন। সিনেমার নাম আগেই জানা গিয়েছিল।  নতুন সিনেমাটির নাম 'তাণ্ডব'। 



    আগেই জানা গিয়েছিলো সুপারস্টার  শাকিব খানের এবারের নায়িকা হবেন দেশের কোন অভিনেত্রী। সত্য হলো তাই! রায়হান রাফী পরিচালিত মেগাস্টার শাকিব খান অভিনীত 'তাণ্ডব' সিনেমায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। 


    প্রযোজক সমিতির বিশ্বস্ত একটি সুত্র সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করেছে এ তথ্য। ব্লকবাস্টার 'তুফান'-এর পর শাকিব-রাফী আবারও আসছেন বাজিমাৎ করতে,  এমনটাই ভাবছেন বাংলা সিনেপ্রেমীরা!

    তাণ্ডবে থাকবেন আরও একজন দেশি নায়িকা! তবে এ চরিত্রে চূড়ান্ত হয়নি কেউ। সিনেমার আইটেম সঙে থাকতে পারে চমক! হাজির হতে পারেন জনপ্রিয় কোনো চিত্রনায়িকা! দ্রুতই শুরু হবে তাণ্ডব সিনেমার শুটিং। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছররের ঈদুল আযহা উৎসবে। 

    শাকিব খান জয়া আহসানকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৩ সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমায়। এটি শাকিব খান অভিনীত ২০০তম চলচ্চিত্র।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…