এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সৈয়দপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে মহিলা লীগ নেত্রী গ্রেফতার

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৬ পিএম
    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৬ পিএম

    সৈয়দপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে মহিলা লীগ নেত্রী গ্রেফতার

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৬ পিএম

    নীলফামারীর সৈয়দপুরে অপারেশন ডেভিল হান্ট পুলিশের বিশেষ অভিযানে মহিলা লীগ নেত্রী ববিকে গ্রেফতার করা হয়েছে।

    বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে শহরের বাবুপাড়ার নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

    আসামি সৈয়দপুর পৌর মহিলা লীগের ১২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদিকা। ওই নেত্রীকে গণ-অভ্যুত্থান পরবর্তী হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। 

    ববি সাবেক পৌর মেয়র ও পৌর মহিলা লীগের সভাপতি রাফিকা আকতার জাহান বেবীর ব্যক্তিগত সহকারী এবং শহরের নতুন বাবুপাড়া এলাকার বাবলুর স্ত্রী।

    জানা যায়, গত বছরের ৪ আগস্ট দুপুর ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে ধারালো ছোরা, লাঠি, লোহার রড, রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়াসহ অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালানো হয়।

    এতে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে যাওয়ার পথে বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের তমদ্দি প্রামাণিকের ছেলে নুর ইসলাম পায়ে গুলিবিদ্ধ হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বাদি হয়ে গত বছরের ৬ সেপ্টেম্বর ৬৩ জনের নাম উল্লেখ করে সৈয়দপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

    সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযান কর্মসূচির আওতায় এবং সেই মামলায় ববিকে গ্রেপ্তার করা হয়।

    সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিনের নেতৃত্বে অফিসার ইনচার্জ (তদন্ত) আখতার হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দপুর থানার এস আই মেহেদী হাসান খান মারুফ, এস আই আকমল হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

    সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, ‘‘অপারেশন ডেভিল হান্ট' -এর আওতায় হত্যাচেষ্টা মামলার আসামি মহিলা লীগ নেত্রী ববিকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে বিকালে তাকে নীলফামারী জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।’

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…