এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বেনাপোলে অভিযানে ১৩১ ভারতীয় মোবাইল জব্দ

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩২ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩২ পিএম

    বেনাপোলে অভিযানে ১৩১ ভারতীয় মোবাইল জব্দ

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩২ পিএম

    শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে আনা ১৩১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স। এ সময় কাউকে আটক করা যায়নি।

    বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বেনাপোল বাজারের রহমান চেম্বার মার্কেটের দ্বিতীয় তলায় ১৬টি মোবাইল ফোনের দোকান থেকে এসব মোবাইল ফোন জব্দ করা হয়।

    শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে আনা এসব অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের সিজার মূল্য ৩২ লাখ টাকা। টাস্কফোর্স অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মোঃ ফারজিন ফাহিম, বেনাপোল পোর্ট থানার এসআই মোহাম্মদ আমির হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মোঃ ফারজিন ফাহিম জানান, ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন এনে বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদে টাস্কফোর্সের মাধ্যমে বেনাপোল বাজারের রহমান চেম্বার মার্কেটের দ্বিতীয় তলায় ১৬টি মোবাইল ফোনের দোকান থেকে ১৩১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। যার মূল্য ৩২ লাখ টাকা। জব্দকৃত মোবাইল ফোন বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে।

    তিনি আরো জানান, চোরাচালান প্রতিরোধের পাশাপাশি রাজস্ব আহরণে সরকারকে সহযোগিতা করাই বিজিবি‘র মূল উদ্দেশ্য। একই সাথে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করণে দেশীয় পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে। ভবিষ্যতে চোরাচালানরোধে এ ধরণের টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…