এইমাত্র
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভূঞাপুরে আরও এক আওয়ামী লীগ নেতা গ্রেফতার

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম
    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম

    ভূঞাপুরে আরও এক আওয়ামী লীগ নেতা গ্রেফতার

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম

    অপারেশন ডেভিল হান্ট অভিযানে টাঙ্গাইলের ভূঞাপুরে মো. আব্দুর রাজ্জাক তরফদার (৬০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

    শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক তরফদারকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

    এর আগে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পশ্চিম ভূঞাপুর নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক তরফদার পৌরসভার  ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর। তিনি একই এলাকার মৃত শমশের আলী তরফদারের ছেলে।

    এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। 

    এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাহাদীপুর নিজ এলাকা থেকে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  

    গ্রেফতারকৃতরা হলেন- ভূঞাপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও একই ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…