এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    খুলনায় আগুনে পুড়ল ৬ দোকান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৯ পিএম

    খুলনায় আগুনে পুড়ল ৬ দোকান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৯ পিএম

    খুলনা নগরীর বয়রা পূজাখোলা এলাকায় আগুনে পুড়ে গেছে ছয়টি দোকান। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

    ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নগরীর বয়রা পূজাখোলা এলাকায় লেপ-তোষক তৈরির একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পাশের এলপি গ্যাস বিক্রির দোকানসহ পাঁচটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট সেখানে গিয়ে প্রায় আধা ঘণ্টা কাজ করে ১টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

    স্থানীয় লোকজন জানান, আগুনে লেপ-তোষক তৈরির দোকান, এলপি গ্যাস, জ্বালানি কাঠ বিক্রির দোকানসহ মোট ছয়টি দোকান পুরোপুরি পুড়ে গেছে।

    ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মতিয়ার রহমান বলেন, কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…