এইমাত্র
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফটিকছড়িতে ইট ভাটায় অভিযানে ৭ লাখ টাকা জরিমানা

    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:২৩ পিএম
    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:২৩ পিএম

    ফটিকছড়িতে ইট ভাটায় অভিযানে ৭ লাখ টাকা জরিমানা

    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:২৩ পিএম

    চট্টগ্রাম ফটিকছড়িতে ইট প্রস্তুত করার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং অন্যান্য অনিয়মের অভিযোগে তিনটি ব্রীকসকে ৭ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (১৭ মার্চ) দুপুরে  উপজেলার ভূজপুর এবং হারুয়ালছড়ি এলাকায় বাংলাবাজার  ব্রিকস, ন্যাশনাল ব্রিকস ও  ফটিকছড়ি ব্রীকস নামক তিনটি ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।

    পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরী।

    জানা যায়, ইট প্রস্তুত করার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং অন্যান্য অনিয়মে পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার  আশরাফ উদ্দিন  ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় অভিযোগ আনয়ন করলে দ্বায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বাংলাবাজার  ব্রিকস এবং ন্যাশনাল ব্রিকসের মালিককে ২ লক্ষ টাকা করে ৪ লক্ষ টাকা  এবং ফটিকছড়ি ব্রীকসের মালিককে  ৩ লক্ষ টাকা সহ সর্বমোট ৭ লক্ষ টাকা  অর্থদণ্ড প্রদান করা হয়।

     অভিযানের বিষয় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…