এইমাত্র
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    খেলা

    ‘তামিম কার্যত মারা গিয়েছিলেন, অবিশ্বাস্য কামব্যাক, এখনো ঝুঁকিমুক্ত নন’

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৩:৪১ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৩:৪১ পিএম

    ‘তামিম কার্যত মারা গিয়েছিলেন, অবিশ্বাস্য কামব্যাক, এখনো ঝুঁকিমুক্ত নন’

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৩:৪১ পিএম

    বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল রীতিমতো মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার হার্ট কয়েকবার সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। তবে চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টায় আবারো সচল হয় হৃদযন্ত্র। এখনো পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না, তবে এটাকে অবিশ্বাস্য কামব্যাকই বললেন দেবব্রত মুখোপাধ্যায়!

    গদ্যকার, ক্রীড়া লেখক ও সাবেক ক্রীড়া সাংবাদিক, বর্তমানে ‘নগদ’-এর পাবলিক কমিউনিকেশন ম্যানেজার পদে দায়িত্ব পালন করা তিনি তার ফেসবুক স্ট্যাটাসে জানান, তামিমকে বাঁচাতে ২২ মিনিট ধরে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হয়েছে এবং তিনবার ডিসি শক (ডিফিব্রিলেশন) প্রয়োগ করা হয়। এই সময় তার হার্ট কার্যত বন্ধ ছিল। গুগলে একবার সার্চ করলেই বোঝা যাবে, এ ধরনের অবস্থা থেকে ফিরে আসা কতটা বিরল ঘটনা।

    তামিমকে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। এনজিওগ্রামের মাধ্যমে তার হার্টে ব্লক ধরা পড়ে এবং জরুরি ভিত্তিতে স্টেন্ট (রিং) বসানো হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন, এবং চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উপর গভীর নজর রাখছেন।

    এখনও পুরোপুরি আশ্বস্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তবে তামিমের লড়াই এবং চিকিৎসকদের প্রচেষ্টায় তার ফেরার সম্ভাবনা উজ্জ্বল। ক্রিকেটবিশ্ব তার সুস্থতার জন্য প্রার্থনা করছে—ফিরে আসুন, তামিম!

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…