এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    অর্থ-বাণিজ্য

    এপ্রিলের ১৯ দিনে প্রবাসী আয় ২০৮৮৫ কোটি টাকা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পিএম

    এপ্রিলের ১৯ দিনে প্রবাসী আয় ২০৮৮৫ কোটি টাকা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পিএম
    ছবি: সংগৃহীত

    এপ্রিলের প্রথম ১৯ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৭১ কোটি ৮৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২০ হাজার ৮৮৫ কোটি ৮৮ লাখ ৫৪ হাজার টাকা (প্রতি ডলার ১২১ টাকা ৫২ পয়সা হিসেবে)।

    আজ রবিবার (২০ এপ্রিল) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

    পবিত্র রমজানে প্রবাসী আয়ের পালে লেগেছিল হাওয়া। সেই হাওয়ায় গত মার্চ মাসে দেশে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছে। কিন্তু এপ্রিলের প্রথম ১৯ দিন প্রবাসী আয়ের গতি কমেছে। কারণ পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটি ছিল ৯ দিন। এর মধ্যে এপ্রিলের পাঁচদিনও ছিল। এই প্রথম পাঁচ দিনে প্রবাসী আয়ে ভাটা পড়ে। কিন্তু পরের ১৪ দিন প্রবাসী আয়ের গতি বেড়েছে বলে জানান ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তা।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের এপ্রিলের প্রথম ১৯ দিনে দৈনিক গড়ে প্রবাসী আয় দেশে এসেছে ৯ কোটি চার লাখ ৫৯ হাজার ডলার। আগের বছরের (২০২৪ সাল) এপ্রিলে প্রবাসী আয় এসেছিল ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার। আর মাসটিতে দৈনিক গড়ে প্রবাসী আয় দেশে এসেছিল ছয় কোটি ৮১ লাখ ৪১ হাজার ডলার। এই সময়ের ব্যবধানে চলতি মাসের প্রথম ১৯ দিনে দৈনিক গড়ে প্রবাসী আয় বেড়েছে ৩২ দশমিক ৭৫ শতাংশ।

    অন্যদিকে চলতি বছরের মার্চে প্রবাসী আয় এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। মাসটিতে দৈনিক গড়ে প্রবাসী আয় দেশে এসেছিল ১০ কোটি ৬৩ লাখ ১০ হাজার ৬৪৫ ডলার।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…