এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কালকিনিতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ পিএম

    কালকিনিতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ পিএম

    মাদারীপুরের কালকিনিতে ৬৫ বছর বয়সের এক মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার সন্ধ্যায় উপজেলা টিএন্ডটি অফিসের পাশ থেকে ফায়ার সার্ভিস কর্মীদের সার্বিক সহযোগীতায় ওই মহিলার লাশ উদ্ধার করা হয়। তবে ওই মহিলার কোন পরিচয় পাওয়া যায়নি।

    পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় , অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন নারী গত দুইদিন ধরে হাসপাতাল এলাকার আশপাশ দিয়ে ঘোরা ফেরা করেছিল। এবং বিভিন্ন জায়গায় চুপচাপ বসে থাকতো  কিন্তু আজ রোববার বিকালে হঠাৎ করে ওই মহিলার লাশ একটি দোকানের সামনে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে কালকিনি থানা পুলিশ ও উপজেলা ফায়ার সার্ভিস অফিসের সদস্য খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই মহিলার লাশ উদ্ধার করেন।

    উপজেলা ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা খোকন জানান, আমরা স্থানীয় লোকজনদের কাছ থেকে জেনেছি, ওই মহিলা খুব অসুস্থ ছিল। প্রথমিকভাবে  ধারনা করা হচ্ছে হয়তো অসুস্থতা জনিত কারণে তিনি মারা গিয়েছেন।   আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি।

    এ ব্যাপারে কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং লাশটি উদ্ধার করে  মাদারীপুর মর্গে  ময়না তদন্তের উদ্দেশ্যে পাঠানোর জন্য  সকল কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…