এইমাত্র
  • তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার অভিনন্দন
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মির্জাপুরে আ.লীগ নেতা শফিকুল গ্রেপ্তার

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ পিএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ পিএম

    মির্জাপুরে আ.লীগ নেতা শফিকুল গ্রেপ্তার

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ পিএম

    টাঙ্গাইলের মির্জাপুরে শফিকুল ইসলাম (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

     সোমবার(২১ এপ্রিল)  রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার শফিকুল ইসলাম বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

    পুলিশ জানায়, গত ৪ আগস্ট গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একদল দুস্কৃতিকারী হাইওয়ে থানায় হামলা করে। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ ও ছররা গুলি ছুরে। এসময় গোড়াই লালবাড়ি এলাকার কিশোর হিমেল গুলিতে দুই চোখ অন্ধ হয়। এই ঘটনায় হিমেলের মা নাসিমা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। ওই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।

    মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত শফিকুল ইসলামকে মঙ্গলবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…