এইমাত্র
  • গণভোটে ৬০.২৬ শতাংশ জয় পেলে ‘হ্যাঁ’
  • তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার অভিনন্দন
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    মাভাবিপ্রবিতে কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ পিএম

    মাভাবিপ্রবিতে কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ পিএম

    মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের উপাচার্য ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।


    বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।



    সাধারণ শিক্ষার্থীদের এক বিবৃতিতে বলা হয়, কুয়েট প্রশাসনের স্বৈরাচারী আচরণ শুধু শিক্ষার পরিবেশকেই কলুষিত করছে না, বরং শিক্ষার্থীদের নিরাপত্তা ও মৌলিক অধিকারও হুমকির মুখে ফেলছে।তারা কুয়েট প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলা ও দমনমূলক আচরণের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।



    মাভাবিপ্রবি শিক্ষার্থীরা কুয়েট আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি একাত্মতা প্রকাশ করে ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্তও গ্রহণ করেছেন। বিক্ষোভ চলাকালে তারা “কুয়েট ভিসির গদিতে আগুন জ্বালাও একসাথে”, “দফা এক দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ”, “শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলে না” কুয়েট তুমি একা নও, ভাসানীকে সাথে নাও"- এমন বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখর করে তোলেন।



    বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, কুয়েটের উপাচার্য ড. মাছুদ স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন, যা মুক্ত চিন্তা ও গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। তার প্রশাসন একটি দমন-পীড়নের সংস্কৃতি তৈরি করেছে বলেও তারা উল্লেখ করেন।



    শিক্ষার্থীরা বলেন, “গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় প্রশাসনের জবাবদিহিতা এবং শিক্ষার্থীদের মতামত প্রকাশের স্বাধীনতা অপরিহার্য। ড. মাছুদের মতো উপাচার্যের মাধ্যমে তা কখনোই সম্ভব নয়।তারা কুয়েট ভিসির অবিলম্বে পদত্যাগ দাবি করে দেশের সব বিশ্ববিদ্যালয়ে যৌথ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।



    উল্লেখ্য, কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়, যাতে আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী। পরবর্তীতে একের পর এক বিক্ষোভ, হল বন্ধ, শিক্ষার্থীদের বহিষ্কার এবং সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের পরিপ্রেক্ষিতে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে।বর্তমানে কুয়েটের পরিস্থিতি থমথমে। আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।




    এসআর 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…