এইমাত্র
  • নেত্রকোণা-৪: আসন লুৎফুজ্জামান বাবর বড় ব্যবধানে বিজয়ী
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    খালেদা-তারেককে হত্যার ষড়যন্ত্রকারীরা দেশ থেকে বংশসহ নির্বাসিত: আলাল

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৬ মে ২০২৫, ১১:১৩ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৬ মে ২০২৫, ১১:১৩ এএম

    খালেদা-তারেককে হত্যার ষড়যন্ত্রকারীরা দেশ থেকে বংশসহ নির্বাসিত: আলাল

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৬ মে ২০২৫, ১১:১৩ এএম

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্রকারীরা এখন দেশ থেকে বংশসহ নির্বাসিত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।


    মঙ্গলবার (০৬ মে) লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরা বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে গুলশানে অবস্থান নিয়েছেন মোয়াজ্জেম হোসেন আলাল। এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।


    মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বেগম খালেদা জিয়াকে বহুবার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। তারেক রহমানকেও হত্যার ষড়যন্ত্র করেছে। যারা এ ষড়যন্ত্রে জড়িত ছিল, তারা তাদের বংশ-সহকারে থেকে নির্বাসিত হয়েছে। তাদের আর ফেরার কোনো পথ নেই।


    তিনি বলেন, তারা (খালেদা-তারেককে হত্যার ষড়যন্ত্রকারীরা) যে নির্বাসিত হলেন, এ থেকে অন্যদেরও শিক্ষা নিতে হবে। দেশপ্রেমিক জিয়া পরিবার দেশের মানুষের ভালোবাসায় টিকে আছে, থাকবে। যারাই ষড়যন্ত্র করবে, তারা জনগণের দ্বারা বাংলাদেশ থেকে উৎখাত হবে।


    বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, এখনও ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠছে বলে দেখছি৷ এদের প্রতিহত করতে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীরা প্রস্তুত আছে।

    উল্লেখ্য, খালেদা জিয়া গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান। সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

    খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার যুক্তরাজ্য গমনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন। সেটিতেই লন্ডন যান এবং একই এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরেছেন।

    এসকে/আরআই


    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…