এইমাত্র
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ঢুকে পড়েছে ৯০০ ইসরায়েলি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫, ১০:০৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫, ১০:০৫ পিএম

    আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ঢুকে পড়েছে ৯০০ ইসরায়েলি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫, ১০:০৫ পিএম

    জেরুজালেমের আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় প্রায় ৯০০ ইসরায়েলি ঢুকে পড়েছে। জেরুজালেম গভর্নরেটের হিসাবে, এই সংখ্যাটি একদিনে কম্পাউন্ডে প্রবেশ করা ইসরায়েলির মোট সংখ্যা।

    আল-আকসা কম্পাউন্ডের ধর্মীয় ও প্রশাসনিক দায়িত্ব ইসলামী ওয়াক্‌ফ কর্তৃপক্ষ পরিচালনা করে থাকে। এটি ১৯৬৭ সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করার পরও বিদ্যমান থাকা ‘স্ট্যাটাস কু’ চুক্তির অধীন চলমান। খবর আল জাজিরার।

    চুক্তি অনুযায়ী জর্ডান-নিয়ন্ত্রিত ইসলামী ওয়াক্‌ফ কম্পাউন্ডের ধর্মীয় ও প্রশাসনিক কর্তৃপক্ষ আর ইসরায়েল নিয়ন্ত্রণ করে এর চারপাশের নিরাপত্তা ব্যবস্থা।

    এই ব্যবস্থায় মুসলমানরা পূর্ণ স্বাধীনতায় সেখানে নামাজ পড়তে পারেন। তবে অমুসলিম দর্শনার্থীরা নির্ধারিত সময় ছাড়া প্রবেশ বা প্রার্থনা করতে পারেন না।

    আল-আকসা ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম মসজিদ এবং একই স্থানে অবস্থিত ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পবিত্র বিবেচিত হওয়ায় স্থানটি দীর্ঘদিন ধরে উত্তেজনার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হচ্ছে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…