এইমাত্র
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • ভারতের আতিথেয়তায় মুগ্ধ মেসি
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    এবার কান্নায় ভেঙে পড়লেন ডিসি সারওয়ার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫, ১০:০৯ পিএম

    এবার কান্নায় ভেঙে পড়লেন ডিসি সারওয়ার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫, ১০:০৯ পিএম

    এবার পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আপনারা আমাকে ভালো বলবেন জেলা প্রশাসন একটা কাজ করেছে। কিয়ামতের ময়দানে আমাকে যেসব প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর আমার কাছে থাকবে না। সেদিন যেসব প্রশ্ন করা হবে সেসব প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেজন্যই আজকের আয়োজন।

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন হলরুমে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠনের লক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, আজকের এ আয়োজন কিয়ামতের কঠিন দিনে যেন নাজাতের অসিলা হয় সেই কামনা করছি। এ ট্রাস্ট যাদের জন্য আয়োজন করা হয়েছে সেটা কিছুটা হলেও যেন তাদের উপকারে আসে তাহলে আজকের এ আয়োজন স্বার্থক হবে। সেদিন সেই কঠিন প্রশ্ন থেকে হয়তো কিছুটা হলেও রেহাই পাব।

    এ সময় উপস্থিত ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের তহবিলে ২০ লাখ টাকার অনুদান দেওয়া হয়।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…