এইমাত্র
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    যৌন হেনস্তার ঘটনায় মুখ খুললেন মেক্সিকোর প্রেসিডেন্ট

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫, ১০:১৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫, ১০:১৫ পিএম

    যৌন হেনস্তার ঘটনায় মুখ খুললেন মেক্সিকোর প্রেসিডেন্ট

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫, ১০:১৫ পিএম

    মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামকে প্রকাশ্যে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

    মঙ্গলবার (৪ নভেম্বর) মেক্সিকো সিটির সোকালো এলাকায় গণসংবর্ধনার সময় মাতাল অবস্থায় ওই ব্যক্তি ভিড় ঠেলে এসে প্রেসিডেন্টের বুকে হাত দেয়ার এবং চুম্বনের চেষ্টা করেন।

    প্রেসিডেন্টের এক শীর্ষ সহকারী দ্রুত হস্তক্ষেপ করলে ঘটনাটি থেমে যায়। এ ঘটনায় প্রথম প্রতিক্রিয়ায় শেইনবাম বলেছেন, ‘এটি সব নারীর ওপর আক্রমণ।’ খবর সিএনএনের।

    পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একই দিনে আরও দুই নারীকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি যৌন অপরাধ তদন্ত ইউনিটের হেফাজতে রয়েছেন। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র নিন্দা ও নারীর নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক ছড়িয়েছে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…