এইমাত্র
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • ভারতের আতিথেয়তায় মুগ্ধ মেসি
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চট্টগ্রামের আনোয়ারা জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম

    চট্টগ্রামের আনোয়ারা জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তৈলারদ্বীপ জেলেপাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে একটি তিন কক্ষবিশিষ্ট বসতঘর মুহূর্তেই পুড়ে ছা্ই হয়ে যায়।

    আগুনে ক্ষতিগ্রস্ত হন কালুরাম দাশের পুত্র বাচুরাম জলদাশ (৫০)। তিনি পেশায় একজন জেলে ও কৃষক। ক্ষতিগ্রস্ত বাচুরাম জলদাশ বলেন, “আগুনে ঘর হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। এক লাখ দশ হাজার টাকার কিস্তি নিয়ে প্রায় ৬০ হাজার টাকার মতো ঘর তৈরিতে খরচ করেছি, বাকি টাকা ক্যাশ ছিল, সবই পুড়ে গেছে। আমার মেয়েদের স্বর্ণালংকারও পুড়ে ছাই হয়ে গেছে। আমি সবাইকে অনুরোধ করছি, আমার পাশে দাঁড়ান।”

    স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সময় এলাকায় বিদ্যুৎ ছিল। হঠাৎ করে আগুন উপরের দিকে ছড়িয়ে দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা পানি ও বালতি দিয়ে নেভানোর চেষ্টা করেন, তবে ব্যর্থ হন। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে আনোয়ারা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এরপর ড্রেজারের পানি ব্যবহার করে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

    স্থানীয় বাসিন্দারা জানান, আগুনের তীব্রতায় কেউ ঘর থেকে কিছুই বের করতে পারেননি। ক্ষতিগ্রস্ত পরিবারের আর্তনাদে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

    স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, “খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং ফায়ার সার্ভিসকে জানাই। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং স্থানীয়দের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”

    ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে আনোয়ারা ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। তবে রাস্তা সরু হওয়ায় গাড়ি প্রবেশ করতে না পারায় ভ্যানযোগে সরঞ্জাম নিয়ে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করেন। এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

    জানতে চাইলে আনোয়ারা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আবদুল্লাহ বলেন, “আমাদের ধারণা, পূজোর আসন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আনুমানিক ক্ষয়ক্ষতি ৫০ হাজার টাকার মতো হলেও উদ্ধার করা গেছে প্রায় তিন লক্ষ টাকার সম্পদ।”

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, “আমরা প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য খাদ্য সহায়তা পাঠাব। ক্ষয়ক্ষতির বিবরণ পর্যালোচনা করে মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠানো হবে। যদি তারা টিনের ঘরে বসবাস করতেন, তবে টিনের সহায়তার ব্যবস্থাও করা হবে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…