এইমাত্র
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • ভারতের আতিথেয়তায় মুগ্ধ মেসি
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১০:৫০ পিএম

    রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১০:৫০ পিএম

    রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে সাথী বড়ুয়া (৩৭) নামে এক সিনিয়র স্টাফ নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের নার্সেস চেঞ্জিং রুম (পোশাক পরিবর্তন কক্ষ) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    সাথী বড়ুয়া রাঙামাটি জেলা শহরের দেবাশীষ নগর এলাকার সুমন বড়ুয়ার স্ত্রী এবং দুই কন্যা সন্তানের জননী। তিনি রাঙামাটি জেনারেল হাসপাতালেই সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের ডিউটি শেষে শুক্রবার সকালেও সহকর্মীদের সঙ্গে গল্প করেন সাথী বড়ুয়া। এ সময় তিনি নিজের অসুস্থতার কথা বলেন। এরপর নার্সেস চেঞ্জিং রুমে যান তিনি। কিছুক্ষণ ধরে দরজা বন্ধ থাকায় সহকর্মীরা গিয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখেন, সাথী বড়ুয়া দড়িতে ঝুলছেন। পরে দুপুরে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

    রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, “মরদেহ উদ্ধারের সময় জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল।”

    রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, “সাথী বড়ুয়া বৃহস্পতিবার রাতেও নাইট ডিউটি করেছেন। শুক্রবার সকালে সহকর্মীদের সঙ্গে আলাপকালে শরীর খারাপ লাগছে—এমন কথা বলেছিলেন। এরপর নার্সেস চেঞ্জিং রুমে ঢোকার কিছুক্ষণ পরই এমন ঘটনা ঘটে।”

    তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহের ময়নাতদন্তে কিছু ক্লু পাওয়া যেতে পারে। তখন নিশ্চিতভাবে বলা যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…