এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    লালমনিরহাটে তথ্য চাইতে গিয়ে তিন সাংবাদিক লাঞ্ছিত

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০৬ এএম
    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০৬ এএম

    লালমনিরহাটে তথ্য চাইতে গিয়ে তিন সাংবাদিক লাঞ্ছিত

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০৬ এএম

    লালমনিরহাটে তথ্য সংগ্রহ করতে গিয়ে বেসরকারি সংস্থা ইএসডিও (ESDO)-র কার্যালয়ে তিন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন।

    রবিবার (৯ নভেম্বর) দুপুরে শহরের বানভাসা এলাকায় এই ঘটনা ঘটে। এতে আরটিভির ক্যামেরাপার্সন আরিফুল ইসলাম আহত হয়েছেন।

    জানা গেছে, আরটিভির প্রতিনিধি মিজানুর রহমান, ক্যামেরাপার্সন আরিফুল ইসলাম ও স্থানীয় এক সাংবাদিক ইএসডিও কার্যালয়ে বিভিন্ন অনিয়মের তথ্য সংগ্রহের চেষ্টা করলে সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা তাদের ওপর চড়াও হন। সাংবাদিকদের ধাক্কা দিয়ে অফিস থেকে বের করা হয়, ভিডিও ধারণে বাধা দেওয়া হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

    মিজানুর রহমান জানান, ইনচার্জ অসহযোগিতা করেছেন এবং ভিডিও ধারণ শুরু করলে ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে কর্মচারীরা সাংবাদিকদের অশালীন ভাষায় ধমক দিয়ে অফিসের বাইরে নিয়ে আসে এবং ক্যামেরাপার্সনকে মারধর করা হয়।

    লালমনিরহাটের সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছে। বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের সভাপতি এস.আর. রতন বলেন, “২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরনবী জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…