এইমাত্র
  • যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
  • অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত
  • ভালুকায় হানাদার মুক্ত দিবস উদযাপিত
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে
  • আজ ৮ ডিসেম্বর, বরিশাল মুক্ত দিবস
  • বিশ্বকাপের আগে নেইমারের বড় ঘোষণা
  • 'রুপবান’ জাতের শিমে লাভবান কৃষক
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে সংঘবদ্ধ ধর্ষণ: মূলহোতা শফিক গ্রেফতার

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম

    সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে সংঘবদ্ধ ধর্ষণ: মূলহোতা শফিক গ্রেফতার

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় এক তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মূলহোতা মো. শফিককে (২৪) রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

    র‌্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, সোমবার রাত ৮টার সময় গুলশান-১ এর ১৩৭ নম্বর সড়কের এমএস গ্রুপের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

    এ ঘটনায় গত শনিবার (৮ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী ওই তরুণী। মামলার অন্যান্য আসামি হলো, সাইদুল (৪৯), নাজমুল হোসেন (২১), শামসু (২৮), ফয়সাল (২৪) এবং রাশেদ (২২)।

    মামলার মামলা সূত্রে জানাগেছে, ভুক্তভোগী তরুণীর পরিবারের আর্থিক অনটনের কারণে তার মা বিদেশে যাওয়ার আগে অভিযুক্তদের একজনের কাছ থেকে টাকা লোন নেন। টাকা পরিশোধের পরও অভিযুক্ত ব্যক্তি দলিল ফেরত না দিয়ে তালবাহানা করছিলেন।

    গত শুক্রবার দলিল ফেরত দেওয়ার কথা বলে অভিযুক্তরা ভুক্তভোগীকে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ডেকে আনেন। পরে মাইক্রোবাসে তুলে নিয়ে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন ও ধর্ষণ করা হয়। ঘটনার পর অভিযুক্তরা ভুক্তভোগীকে সাইনবোর্ড এলাকায় নামিয়ে চলে যায় তারা।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…