এইমাত্র
  • নিয়ম ভাঙায় ভারতকে শাস্তি দিল আইসিসি
  • ৫৮ অধ্যক্ষ-প্রধান শিক্ষককে শুনানিতে তলব
  • জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট আবেদন খারিজ
  • মা-মেয়ে খুন: গৃহকর্মীকে ঘিরে সন্দেহ, বোরকা পরে ঢুকে বের হন স্কুল ড্রেসে
  • খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
  • যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
  • অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত
  • ভালুকায় হানাদার মুক্ত দিবস উদযাপিত
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বিরামপুর রেলস্টেশনে

    মা হলেন পাগলী, বাবা হবেন কে?

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০২:০৭ এএম
    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০২:০৭ এএম

    মা হলেন পাগলী, বাবা হবেন কে?

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০২:০৭ এএম

    দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনের প্লাটফর্মে মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে নারী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

    সোমবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে স্টেশনের প্লাটফর্মে শুয়ে থাকাবস্থায় ওই নারী সন্তানটি প্রসব করেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ তিন-চার মাস ধরে নাম-পরিচয়হীন ওই নারীকে রেলস্টেশনের প্লাটফর্মে থাকতে দেখা যাচ্ছিল। তিনি কারও সঙ্গে তেমন কথা বলতেন না, কারও কাছ থেকে কিছু চাইতেনও না। কেউ স্বেচ্ছায় খাবার দিলে তবেই খেতেন।

    ঘটনার সময় আশপাশের বাড়ির কয়েকজন মহিলা মানবিকভাবে এগিয়ে এসে সদ্য ভূমিষ্ঠ শিশুটির নাড়ি কেটে মা ও নবজাতককে কাপড় ও কম্বল দিয়ে সহায়তা করেন। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।

    এ খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পাগলী ও শিশুটিকে দেখতে ভিড় জমান।

    ফুটফুটে শিশুর মায়াবী মুখ দেখে অনেকেই মমতায় আগলে নিতে কোলে তুলে নেন। কিন্তু কেউ আর শিশুটির বাবার পরিচয় দেননি। তারপরও সমাজ ব্যবস্থায় কেউ না কেউ পাশে থেকে সহযোগিতার হাত বাড়ায়।

    স্থানীয়রা জানান, মহিলা ও শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে চেষ্টা করা হলেও ওই নারী যেতে রাজি হননি। ফলে মা ও শিশু বর্তমানে রেলস্টেশনের প্লাটফর্মেই অবস্থান করছেন।

    এ বিষয়ে বিরামপুর রেলস্টেশন থাকা কয়েকজন স্থানীয় ব্যক্তি বলেন, “ঘটনাটি জানার পর আমরা মা ও শিশুর নিরাপত্তার ব্যবস্থা করেছি। তবে তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় চিকিৎসার ব্যাপারে রাজি করানো কঠিন হচ্ছে।”

    স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, মা ও শিশুর নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের হস্তক্ষেপ প্রয়োজন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…