এইমাত্র
  • জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট আবেদন খারিজ
  • মা-মেয়ে খুন: গৃহকর্মীকে ঘিরে সন্দেহ, বোরকা পরে ঢুকে বের হন স্কুল ড্রেসে
  • খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
  • যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
  • অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত
  • ভালুকায় হানাদার মুক্ত দিবস উদযাপিত
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    উল্লাপাড়ায় নদীর মাটি জোরপূর্বক কেটে বিক্রির অভিযোগ

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪৩ এএম
    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪৩ এএম

    উল্লাপাড়ায় নদীর মাটি জোরপূর্বক কেটে বিক্রির অভিযোগ

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪৩ এএম

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙালা ইউনিয়নের খোজাখালি গ্রামে নদীর পাড় থেকে ভেকু মেশিন দিয়ে জোরপূর্বক মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় চৌকিদার মিল্টনের বিরুদ্ধে। রাজনৈতিক প্রভাবশালী মহলের আশ্রয়ে দীর্ঘদিন ধরে এলাকায় বেপরোয়া কর্মকাণ্ড চালিয়ে গেলেও তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না বলে অভিযোগ স্থানীয়দের।


    জানা গেছে, খোজাখালি গ্রামে সরকারিভাবে নদী খনন করা হয়েছিল ২০২০ সালে। খনন শেষে নদীর পাড় শক্ত করে বাঁধাই করা হয়। কিন্তু সম্প্রতি সেই পাড়ের বিভিন্ন অংশ ভেকু মেশিন দিয়ে কেটে ট্রলিতে তুলে বিভিন্ন বাড়িঘরে মাটি বিক্রি করতে দেখা যায় মিল্টনকে।

    শনিবার (১৫ নভেম্বর) বিকেলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে দেখা যায় নদীর দুই পাড়ে গভীর কাটার দাগ, চলমান ভেকু মেশিন ও ট্রলিতে মাটি পরিবহন হচ্ছে।

    স্থানীয় কৃষক মজিবুর রহমান বলেন, ‘আমার ৪০ শতাংশ জমির পাশে সরিষা আবাদ করেছি। সেই জমির সামনে থেকে মাটি কাটছে। বাধা দিতে গেলে মিল্টন পুলিশ দিয়ে হয়রানির ভয় দেখায়।’

    একই এলাকার ঠান্ডু সরকার বলেন, ‘ভেকু আমার ফসলের খেতে চলে এলে বাধা দিই। তখন মিল্টন আমাকে মারধর করার হুমকি দেয় এবং পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখায়।’

    অভিযোগ বিষয়ে মিল্টন চৌকিদার দাবি করেন, ‘আমি মাটি কাটার সঙ্গে জড়িত নই। আমাকে উদ্দেশ্যমূলকভাবে অভিযুক্ত করা হচ্ছে।’

    অভিযোগ ওঠার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানিয়েছেন, ‘ভূমি অফিসকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

    তবে অভিযোগ ওঠার তিন দিন পার হয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান বা যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

    স্থানীয়দের অভিযোগ মিল্টন চৌকিদার স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে পরিচিত। বাঙালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্ম করেও পার পেয়ে যাচ্ছেন। ভাতা কার্ড,চাউলের কার্ড দেওয়ার কথা বলে গরীব অসহায় মানুষের কাছে থেকে টাকাপয়সা নেওয়ার অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে।

    একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘মিল্টন রাজনৈতিক ছত্রছায়া পেয়ে যা খুশি তাই করছে। তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কেউ পায় না।’

    নদীর পাড় কাটার ফলে পরিবেশগত ঝুঁকি, কৃষিজমি ক্ষতি এবং জনসাধারণের ভোগান্তি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে এলাকাবাসী প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এবং মিল্টনের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…