এইমাত্র
  • ৫৮ অধ্যক্ষ-প্রধান শিক্ষককে শুনানিতে তলব
  • জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট আবেদন খারিজ
  • মা-মেয়ে খুন: গৃহকর্মীকে ঘিরে সন্দেহ, বোরকা পরে ঢুকে বের হন স্কুল ড্রেসে
  • খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
  • যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
  • অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত
  • ভালুকায় হানাদার মুক্ত দিবস উদযাপিত
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    জীবননগরে সড়কে গাছ ফেলে বাসে ডাকাতি, যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল লুট

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:০৩ পিএম
    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:০৩ পিএম

    জীবননগরে সড়কে গাছ ফেলে বাসে ডাকাতি, যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল লুট

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:০৩ পিএম

    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর ইকোপার্কের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ পূর্বাশা পরিবহনে ডাকাতির ঘটনা ঘটছে।

    মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪ টা থেকে ৫ টার মধ্যে এই ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা গাড়ীর চালকের হাতে আঘাত করে ৭-৮ জন যাত্রীদের কাছ থেকে আনুমানিক ২০-২৫ হাজার টাকা ও ৭-৮ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

    জানা গেছে, সন্তোষপুর হতে আন্দুলবাড়িয়া সড়কে ইকো পার্কের সামনে গাছ ফেলে সড়ক অবরোধ করে ঢাকা থেকে ছেড়ে আসা বাসটিতে ডাকাতির করে। আনুমানিক ৭-৮ জন ডাকাতদলের সদস্যরা সড়কের পাশে থাকা দুটি ছোট সাইজের গাছ কেটে রাস্তায় ওপর রেখে প্রথমে একটি পিকআপ গাড়ী গতিরোধ করে।

    পরে পিকআপ গাড়িটা ব্যবহার করে রাস্তা অবরোধ করে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীহাহী পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্র্রো-ব ১৫-৫২৪১) দাঁড় করায়। এরপর ডাকাত দলের সদস্যরা দেশীয় চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে প্রথমে পরিবহনের চালক মো. ফয়সালকে লাঠি দিয়ে হাতে আঘাত করে।

    পরে ডাকাত দলের সদস্যরা পরিবহন বাসে থাকা যাত্রীদের নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় তারা গাড়ির দুটি সাইড গ্লাস ভাংচুর করে।

    জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, সন্তোষপুরে ইকোপার্কের নিকট পরিবহন বাসে ডাকাতির ঘটনা শোনা মাত্রই আমি ঘটনাস্থলে পৌছায়। এই বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…