এইমাত্র
  • ভালুকায় হানাদার মুক্ত দিবস উদযাপিত
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে
  • আজ ৮ ডিসেম্বর, বরিশাল মুক্ত দিবস
  • বিশ্বকাপের আগে নেইমারের বড় ঘোষণা
  • 'রুপবান’ জাতের শিমে লাভবান কৃষক
  • নেত্রকোণা ট্র্যাজেডি দিবস পালিত
  • যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত ঢাবি অধ্যাপক
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    আবহাওয়া

    সাগরে ফের লঘুচাপের আভাস

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:৪১ পিএম

    সাগরে ফের লঘুচাপের আভাস

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
    ছবি: সংগৃহীত

    বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৫ দিনের মধ্যে এই লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে আবহাওয়ার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থার করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ২২ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি ঘনীভূত হতে পারে।

    এদিকে আবহাওয়া অফিস তাপমাত্রা নিয়েছে বলেছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

    পাশাপাশি ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…