এইমাত্র
  • জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট আবেদন খারিজ
  • মা-মেয়ে খুন: গৃহকর্মীকে ঘিরে সন্দেহ, বোরকা পরে ঢুকে বের হন স্কুল ড্রেসে
  • খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
  • যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
  • অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত
  • ভালুকায় হানাদার মুক্ত দিবস উদযাপিত
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    বাংলাদেশের ৩ নৌকাসহ ৭৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০২:০০ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০২:০০ পিএম

    বাংলাদেশের ৩ নৌকাসহ ৭৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০২:০০ পিএম
    ছবি: সংগৃহীত

    বাংলাদেশের ৩ নৌকাসহ ৭৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড। ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) অবৈধভাবে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

    খবরে বলা হয়েছে, গত ১৫ ও ১৬ নভেম্বর বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে আন্তর্জাতিক সামুদ্রিক সীমান্তরেখা এলাকা থেকে বাংলাদেশি এসব নৌকা ও জেলেদের আটক করে ভারতের কোস্টগার্ড। এসময় বাংলাদেশের নৌকাগুলো ভারতের জলসীমায় মাছ ধরছিল বলে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

    অভিযানের সময় জেলেদের কেউ ভারতীয় জলসীমায় মাছ ধরার বৈধ অনুমতিপত্র দেখাতে পারেননি। নৌকাগুলোতে মাছ ধরার সরঞ্জাম ও সদ্য ধরা মাছও পাওয়া যায়, যা অবৈধ মাছ ধরার প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

    পরে ৩টি নৌকা এবং ৭৯ জেলেকে পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জে নিয়ে গিয়ে মেরিন পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়। সেখানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…