এইমাত্র
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    অর্থ-বাণিজ্য

    রমজানের আগেই বাড়ছে ছোলা-খেজুরসহ ৬ ভোগ্যপণ্যের আমদানি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০২:০২ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০২:০২ পিএম

    রমজানের আগেই বাড়ছে ছোলা-খেজুরসহ ৬ ভোগ্যপণ্যের আমদানি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০২:০২ পিএম
    ছবি: সংগৃহীত

    পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজারের বাড়তি চাহিদা মেটাতে ছোলা, খেজুর, সয়াবিন তেল, চিনি, মটর ডাল ও মসুর ডাল—এই ৬টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে এসব পণ্যের ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ১১ থেকে ২৯৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত দুই মাসে সয়াবিন তেল আমদানি বেড়েছে ৩৬ শতাংশ, চিনি ১১ শতাংশ, মসুর ডাল ৮৭ শতাংশ, ছোলা ২৭ শতাংশ, মটর ডাল ২৯৪ শতাংশ এবং খেজুরের আমদানি ২৩১ শতাংশ। রমজানকে কেন্দ্র করে চাহিদা বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আগেভাগেই আমদানিকারক প্রতিষ্ঠানগুলো এলসি খুলছে।

    কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমদানির চাপ থাকা সত্ত্বেও ব্যাংকগুলোতে ডলারের কোনো সংকট নেই। ফলে ব্যাংক ও ব্যবসায়ীরা আগেই এলসি খোলার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ব্যাংকগুলোতে ডলার স্বাভাবিক আছে এবং বিনিময় হারও স্থিতিশীল। ব্যাংক ও ব্যবসায়ীরা আলোচনা করে কয়েক মাস আগে থেকেই এলসি খুলছে।

    অন্যদিকে পেঁয়াজ, রসুন ও আদার আমদানিতে বিপরীত চিত্র দেখা গেছে। আগের বছরের তুলনায় এবার পেঁয়াজের এলসি খোলা কমেছে ৯৯ শতাংশ, রসুনে ৮৯ শতাংশ এবং আদায় ২২ শতাংশ।

    তবে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের স্বার্থে এলসি মার্জিন নির্ধারণে কোনো প্রকার হস্তক্ষেপ করছে না বাংলাদেশ ব্যাংক। মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নতুন গ্রাহক হলে ব্যাংক ঝুঁকি বিবেচনায় বেশি মার্জিন চাইতেই পারে। এটি ব্যাংক ও ব্যবসায়ীদের পারস্পরিক সিদ্ধান্তের বিষয়।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বরে এলসি খোলা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…