এইমাত্র
  • আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী
  • আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়নি : সিইসি
  • রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের চিঠি
  • নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত
  • প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন
  • ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
  • গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
  • গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
  • আজ সোমবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    রাজধানী

    মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযানে বাধা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম

    মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযানে বাধা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম
    ছবি: সংগৃহীত

    রাজধানীর মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযানের সময় বাধা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মিরপুর–১ নম্বর গোল চত্বর এলাকায় দোকানদার ও হকারদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়।

    ডিএনসিসি অঞ্চল–২ এর আওতাধীন মিরপুর–১ গোল চত্বর ও বাগদাদ শপিং কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান পরিচালনা করছিল ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগমের নেতৃত্বাধীন দল।

    অভিযানিক দল মিরপুর–১ নম্বর মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের সামনে পৌঁছলে ১০০–১৫০ জন দোকানদার ও হকার অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা ও কর্মীদের উদ্দেশে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে ম্যাজিস্ট্রেটের গাড়িকে লক্ষ্য করে কয়েক দফা ভাঙচুরও করা হয়।

    ঘটনাটি নিশ্চিত করে ডিএমপির শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…