এইমাত্র
  • আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী
  • আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়নি : সিইসি
  • রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের চিঠি
  • নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত
  • প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন
  • ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
  • গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
  • গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
  • আজ সোমবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    খেলা

    কাশ্মীরে পিএসএল ও আন্তর্জাতিক ম্যাচের ভাবনা পিসিবির

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম

    কাশ্মীরে পিএসএল ও আন্তর্জাতিক ম্যাচের ভাবনা পিসিবির

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম

    পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী সংস্করণ থেকে নতুন এক ভেন্যুতে ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

    ২০২৬ সালের পিএসএলের কয়েকটি ম্যাচ আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা আছে পিসিবির।লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত পিএসএলের একটি রোডশোতে এই ঘোষণা দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

    তিনি জানান, মুজাফফরাবাদ স্টেডিয়ামে পিএসএল আয়োজনের জন্য ইতোমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। ভেন্যুটিকে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে উন্নয়নের উদ্যোগ নিয়েছে বোর্ড। নাকভি বলেন,‘মুজাফফরাবাদ ক্রিকেট স্টেডিয়ামকে আমরা সর্বোচ্চ মানে উন্নত করব।’ খবর- জিও নিউজ

    পিসিবি চেয়ারম্যান আরও নিশ্চিত করেন যে আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা মুজাফফরাবাদে বিদ্যমান। সেখানে পাঁচতারকা মানের হোটেলসহ আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের মতো পরিবেশ তৈরি আছে। এছাড়া শুধু পিএসএল নয়, ভবিষ্যতে আজাদ জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক ম্যাচও আয়োজন করার পরিকল্পনা রয়েছে বোর্ডের।

    তবে মুজাফফরাবাদে কয়টি পিএসএল ম্যাচ অনুষ্ঠিত হবে, সেই সংখ্যাটি এখনো চূড়ান্ত করেনি পিসিবি। ২০১৬ সালে পাঁচ দল নিয়ে যাত্রা শুরু করেছিল পিএসএল। মাঝে এক দল বাড়ানো হয়েছিল টুর্নামেন্টে, তবে আগামী সংস্করণ থেকে যোগ হতে যাচ্ছে আরও দুটি নতুন দল। এর ফলে টুর্নামেন্টের ১১তম আসর থেকেই পিএসএল আট দলের লিগে রূপ নেবে। ২০২৬ সালের পিএসএল আগামী বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…