এইমাত্র
  • ভারত থেকে দুই লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিল সরকার
  • নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, থাকছে ড্রোন-ডগ স্কোয়াড
  • ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে শিশু রেখে পালালেন মা
  • শাকসু নির্বাচন স্থগিত
  • মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স অনুষ্ঠিত
  • জমে উঠেছে ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা লড়াই
  • দেবীগঞ্জে বৈধ ওয়ারিশ বাদ দিয়ে সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
  • চাটমোহরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছে: আদিলুর রহমান খান
  • চানখারপুলে হত্যা মামলার রায় মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    টানা দুই দিন মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম

    টানা দুই দিন মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম

    উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে দ্বিতীয় দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগের দিন বৃহস্পতিবার নেমেছিল ৮ দশমিক ৯ ডিগ্রিতে।

    আবহাওয়া অফিস জানায়, তেঁতুলিয়া ও আশপাশের এলাকায় টানা দু’দিন ধরে শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে। সপ্তাহজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও দিনের তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি। যা আগের দিন দুই ডিগ্রি বেশি ছিল।

    ভোরে সূর্যের দেখা মিললেও রাতে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়ে যায় বলে জানিয়েছেন বাসিন্দারা।

    বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঘন কুয়াশা না থাকলেও হালকা কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। ভোরের রোদ উঠলে শীত কিছুটা কমলেও বিকেলের পর থেকেই আবার ঠান্ডা বাড়তে থাকে।

    তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, “তেঁতুলিয়া ও পার্শ্ববর্তী এলাকায় দ্বিতীয় দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ চলছে। শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার নেমেছিল ৮ থেকে ৯ ডিগ্রি পর্যন্ত।”

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…